সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: ২৪ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সহিদা বেগম রুপাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারীর ডোমারে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে এই কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌরসভার কাজিপাড়া এলাকার তার নিজ বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র যৌথ অভিযানে রূপা বেগম ধরা পড়েন।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের জেল ও ১শ’ টাকা জরিমানা করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
রূপা বেগম ডোমার থানাধীন ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ৫ ইয়াবা এবং ৮ পুরিয়া গাঁজা তার থেকে উদ্ধার করা হয়।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “রুপা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে এখনো ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd