বিশ্বনাথে ছাত্রলীগ নেতা বিপ্লবের চিকিৎসার চার লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

বিশ্বনাথে ছাত্রলীগ নেতা বিপ্লবের চিকিৎসার চার লাখ টাকার চেক হস্তান্তর

বিশ্বনাথ প্রতিনিধি : হামলায় অন্ধ হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগ নেতা প্রলয় কান্ত দে বিপ্লব (৩৫)’র চোখের চিকিৎসার জন্য সংগৃহিত ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ পৌরসভার সালিশ নিষ্পত্তি কার্যালয়ে বিপ্লবের পরিবারের সদস্যদের সামনে তার (বিপ্লব) হাতে ওই ৪ লাখ টাকার চেক তুলে দেন বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মুহিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ফান্ড সংগ্রহের সহায়তাকারী সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা রাসেল আহমদ ও সাংবাদিক নবীন সোহেল।

ছাত্রলীগ নেতা বিপ্লবের চিকিৎসায় জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তিরা হলেন- যুক্তরাজ্যের নরউইচ-নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ (দশপাইকা) ১ লাখ টাকা, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের মাধ্যমে ৫০ হাজার টাকা, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার (আটপাড়া) ৫০ হাজার টাকা, যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, যুক্তরাজ্যের সুইনডন আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সফিক মিয়া ২০ হাজার টাকা, ক্রয়ডন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম জেপি (রজকপুর) ২০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা করে দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক সারব আলী (দৌলতপুর), প্রবীন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজী সুনু মিয়া, যুক্তরাজ্য যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক শাহ সাহিদুন নূর (হাসনাজি), যুক্তরাজ্যের বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ (ওসমানীনগর), যুক্তরাজ্য প্রবাসী রাহেল আহমদ (ওসমানীনগর), যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ (খাজাঞ্চী), দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী রাসেল আহমদ (দৌলতপুর), যুক্তরাজ্য প্রবাসী সাবেক যুবলীগ নেতা আজির মিয়া (সাতপাড়া) ৬ হাজার টাকা ও ৫ হাজার টাকা করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ইউসুফ আলী (জগদ্বীশপুর), যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া (দৌলতপুর), এনামুল হক (উত্তর দৌলতপুর), জুনেদ মিয়া (দৌলতপুর)।

এছাড়া ফখরুল ইসলাম (বাহাড়া দুবাগ) ১০০ পাউন্ড, যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী (ধনপুর) ৫০ পাউন্ড ও আনছার আলীর বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করেন আরও ৪০০ পাউন্ড এবং ৫০ পাউন্ড করে দিয়েছেন সলিসিটর কিশোর দাশ (চট্টগ্রাম), যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী (কাদিপুর), সুমন মিয়া (বাহাড়া দুবাগ), তপু রহমান (বাহাড়া দুবাগ), রুম্মান আহমদ (বালাগঞ্জ), ফখরুল কামাল জুয়েল (ছাতক)।

নগদ প্রদানকারীরা ছাড়াও আরো যারা বিপ্লবের চিকিৎসার জন্য টাকা প্রদানের প্রতিশ্রæতি দিয়েছেন তারা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ২০ হাজার, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ (দশপাইকা) ১০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম (কামালপুর) ১০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী মানিকুর রহমান (কালিজুড়ি) ১০ হাজার টাকা।

উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথ পৌর শহরের প্রানকেন্দ্রে ও থানার সম্মুখস্থলে অবস্থিত সুসমিতা বইঘরে ২০১৩ সালে একটি হামলায় ছাত্রলীগ নেতা প্রলয় কান্ত দে বিপ্লবের (৩৫) দুই চোখ অন্ধ হয়ে যায়। বিপ্লব বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুড়ি প্রামের বারিন্দ্র দেব’ জ্যেষ্ঠ পুত্র। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার।

ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এজন্য সম্প্রতি বিপ্লবের চিকিৎসার করানোর লক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, যুবলীগ নেতা রাসেল আহমদ ও যুক্তরাজ্য যুবলীগ নেতা আনছার আলীকে নিয়ে ফান্ড গঠন করে বিপ্লবের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করা হয়। আর সংগৃহিত অর্থ বিপ্লবের হাতে চেকের মাধ্যমে তুলে দেওয়ায় চলতি মাসেই চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়ে যাচ্ছে সে (বিপ্লব)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..