সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২
সোহেল আহমদ, লন্ডন :: ব্যাপক জনসমাগম ও বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ১৭ ই অক্টোবর ইস্ট লন্ডনের কলিংউড হলে, নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশিনার সাইদা মুনা তাসনীম l বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ , সাধারণ সম্পাদক , সৈয়দ সাজিদুর রহমান ফারুক , প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি জনাব শফিক উল্লাহ মিসলু নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ তাজির উদ্দিন মান্নান।
এছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , শায়েক আহমেদ, শামীম আহমেদ, বাবুল খান ,চন্দন মিয়া ,সৈয়দ সুরুক আলী ,আঙ্গুর আলী ,আব্দুস সালাম ,আব্দুল আলিম ,দিলু মিয়া ,আনসার মিয়া ,এবং আব্দুল মান্নান।
সভায় বক্তারা নিরাপদ সড়ক চাই এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ সড়ক চাই বাস্তবায়নের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।
উক্ত অনুষ্টানে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য কে বিভিন্ন সময়ে সাহায্য ও সহযুগিতার স্বীকৃতি স্বরূপ ,বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে কমিটির মধ্যে এবং কমিটির বাইরে থেকে ৮ জনকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান এবং সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংগীত পরিবেশন করেন মিষ্টি তালুকদার ,রেজওয়ান নূর,ও হাঁসি গাঙ্গুলি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd