সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
জ্যোতির্ময় সরকার দীর্ঘদিন ধরে এসএমপিতে কর্মরত রয়েছেন। তিনি এসএমপির মিডিয়ার দায়িত্বেও ছিলেন।
প্রজ্ঞাপনে আগামী ২ অক্টোবরের মধ্যে তাকে নতুন কর্মস্থল ডিএমপিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd