সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ সাতঘরি গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামি জকিগঞ্জ সাতঘরি গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শাহিন আহমদ (৩২)-কে গ্রেফতার র্যাব-৯ সিলেট।
জানা গেছে, জকিগঞ্জে হামলা ও লুটপাটের ঘটনায় ভূক্তভোগী আব্দুল জব্বার বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ- ০৫-০৩-২২ইং।
জকিগঞ্জ থানা পুলিশ মামলাটি দীর্ঘ তদন্তের পর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত মামলার ২নং আসামি শাহিনের বিরুদ্ধে গত ২৫ জুন গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানায় গতকাল সোমবার সিলেট নগরীর মিরাপাড়া এলাকা থেকে আসামি শাহিনকে গ্রেফতার করেন র্যাব-৯ সিলেট। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্থান্তর করা হয়। এরপর জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd