সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের মালনীছড়া চা-কারখানা থেকে ১৯৫ কেজি চা কৌশলে সংগোপনে চুরি করে নিয়ে যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার ভোর রাতে পুলিশের এক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর সোয়া ৪টার দিকে বিমানবন্দর এলাকার লাক্কাতুরা চা-বাগান এলাকায় একদল পুলিশ টহল দিচ্ছিল।এসময় সন্দেহ বশত ১টি সিএনজি অটোরিকশাকে (যার রেজিঃ নং-সিলেট-থ-১৩-০৪৪৩) সিগন্যাল দিয়ে থামায় পুলিশ।
সিএনজি অটোরিকশায় থাকা ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত চা-পাতা দেখে পুলিশের সন্দেহ হয়। সিএনজি অটোরিকশায় বসা লোকদের জিজ্ঞেস করলে তারা জানায় যে, দক্ষিণ সুনামগঞ্জের পলাতক আসামী ধনপুর গ্রামের ফখর উদ্দিনের ছেলে আলী হোসেন সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের যোগসাজশে তারা মালনীছড়া চা-কারখানা হতে কৌশলে সংগোপনে চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় সিএনজি অটোরিকশায় থাকা পুলিশ তাদের ৪ জনকেই আটক করে।
তারা হলো-মালনীছড়া চা-বাগানের (মন্দিরের পাশে) হরিয়া সবরের ছেলে মদন সবর (২৩),লাক্কাতুরার বাচ্চু মিয়ার ছেলে মোঃ রবিউল (২৬), মালনীছড়া অফিসপাড়ার সুধাম বাউরীর ছেলে বাবুল বাউরী ও মালনীছড়ার মেঘনাথ বাউরী অরুন বাউরী (২৬)।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।নং-০৭, তাং-০৬/০৭/২০২১।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd