সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি আটক করা হয়েছে। এসময় ইঞ্জিন চালিত স্টীলের ১টি নৌকা ও বিড়ি চালানের সাথে সম্পৃক্ত ৪ যুবককেও আটক করা হয়।
আটককৃতরা হলো-জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার সফিকুল ইসলামের ছেলে আলী আকবর (২০), ইসরাক আলীর ছেলে মেজবাহ উদ্দিন (১৯), ফখরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ(২০) এবং হারুনুর রশিদের ছেলে তানভির আহমেদ(২০)। সকলই হেমু বেলু পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব এর সার্বিক তত্ত্বাবধানে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ও এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া এবং এএসআই মহিউদ্দিনকে সাথে নিয়ে চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এক অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ বান্ডিল ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দীন বিড়ির চালান আটক করা হয়। এর সাথে জড়িত থাকায় চার যুবক ও একটি ইঞ্জিন চালিত স্টীলের নৌকা আটক করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি, বহনকারী ইঞ্জিন চালিত স্টীলের নৌকা ও ৪ যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd