সিলেট | |
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেল প্রভাস কুমার সিংহ এবং কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১৯ টি ছোট-বড় গাঁজা গাছসহ আঞ্জাব আলীকে গ্রেফতার করা হয়।
রোববার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানীগঞ্জের নোয়াগাঁও গ্রামের আঞ্জাব আলীর বাড়ির পাশে কৃষি জমিতে চাষ করা গাঁজা গাছের পরিচর্যা কালে ১১৯ টি ছোট বড় গাঁজা গাছসহ মোজাফর আলীর ছেলে আঞ্জাব আলীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১ টি মামলা রুজু করা হয়।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ১১৯ টি ছোট বড় গাঁজা গাছসহ ১ জনকে আটক করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd