সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর তালতলায় সুরমা মার্কেটের একটি দোকানে জুয়ার আসরের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফটো সাংবাদিক রুনা বেগম।
সিলেটে তীর, ঝান্ডুমান্ডু নামের জুয়া খেলাটি ভয়াবহ রূপ ধারণ করেছে। তরুণ ও যুবকরা লেখাপড়া ছেড়ে জুয়ার দিকে ছুটছে। প্রতিদিন লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা। অনেকে নিঃস্ব হচ্ছেন। নগরীতে বেশ কয়েকটি স্পটে চলছে জুয়ার আসর। তার মধ্যে অন্যতম নগরীর সুরমা মার্কেট। এখানে দীর্ঘ দিন ধরে একটি ঘরে ভারতীয় শিলং তীর খেলা চলে আসছে। শতশত মানুষ যখন এই জুয়া খেলায় ব্যস্ত এমনই একটি সময় ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন রুনা বেগম। জোয়ার উদ্যোক্তারা তার উপর হামলা চালায়। ওয়ার্ড কাউন্সিলর ও কয়েকজন আওয়ামীলীগ নেতার মদদে এখানে জুয়ার বোর্ড চলছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। অদৃশ্য কারণে পুলিশ তাতে হস্তক্ষেপ করছে না। ফলে এসব জুয়ার আসরে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে পড়ছে না জুয়া পরিচালনাকারীরা। এ জুয়া খেলায় জড়িয়ে পড়ছেন সিলেটের নানা শ্রেণী ও পেশার মানুষ।
প্রাথমিক চিকিৎসা নিয়ে রুনা সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি সিলেট পুলিশ কমিশনারকে অবহিত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন, সন্ত্রাসীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd