সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সদর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ভাটিদিহি-বড় মাগরি রাস্তার একাংশ দখল করে মহিষের ঘর নির্মান অপসারনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জির বরাবরে গত ২০ ডিসেম্বর ভাটিদিহি গ্রামের ২০ জনের স্বাক্ষর সম্বলিত এক খানা অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেছেন ভাটিদিহি-বড় মাগরি রাস্তা দিয়ে বাটইশাইল, উমাগড় সহ এলাকার সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। অনুমান ২ বছর পূর্বে বাটইশাইল গ্রামের মৃত মোবারক আলীর পুত্র ওলিউর রহমান তার বাড়ীর পাশে রাস্তার অংশ কেটে ফেলে গাছের চারা রোপন সহ জনসাধারনের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে সময় থানা পুলিশের মাধ্যমে অলিউর রহমানের কবল থেকে রাস্তার অংশ উদ্ধার ও জনসাধারনের যাতায়াতে প্রতিবন্ধকতা দূর করা হয়।
কিন্তু সম্প্রতি ওলিউর রহমান পুনরায় তার বাড়ীর পাশে রাস্তার উপর মহিষের ঘর নির্মান করায় জন সাধারনের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন ওলিউর রহমান প্রভাবশালী হওয়ায় তার এহেন কার্য কলাপের কেউ প্রতিবাদ করতে পারছেন না। তার বিরুদ্ধে পুলিশের একটি এসল্ট মামলাও রয়েছে বলে জানান। দ্রুত রাস্তার উপর নির্মান করা অলিউর রহমানের মহিষের ঘর অপসারন সহ জন সাধারনের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্ত ভোগিরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd