সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: কোম্পানীগঞ্জ থানাধীন পিপড়াকাইল এলাকা থেকে চাঁদাবাজী মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জিয়াদ আলীকে (৭৭) গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার আসামী কাঁঠালবাড়ি গ্রামের মৃত আব্দুল বশিরের পুত্র। র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd