দক্ষিণ সুরমা থেকে মাদকসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

দক্ষিণ সুরমা থেকে মাদকসহ নারী গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলাস্থ কুমিল্লা পট্টি থেকে নাজমা বেগম নাজুকে (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজু ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে ১২০ পুরিয়া গাঁজা, যার ওজন প্রায় ২০০ গ্রাম উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে মামলা দায়ের করে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে শনিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানার এসআই নূরে আলম সিদ্দিক নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

রবিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..