সুনামগঞ্জে পাথর দিয়ে মাথা থেঁতলে শিশু হত্যা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

সুনামগঞ্জে পাথর দিয়ে মাথা থেঁতলে শিশু হত্যা

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ পৌর শহরে এনামুল হক মুসা (৪) নামের এক শিশুকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে আব্দুল হালিম নামের এক যুবক। নিহত শিশু শহরের হাসন নগর এলাকার নুরুল হকের ছেলে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। ঘাতক আব্দুল হালিম সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে। সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনাটি পাশের একটি বাড়ির সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল শিশু মুসা। রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো আব্দুল হালিম। এসময় শিশুকে লাথি দিয়ে মাটিয়ে ফেলে দেয় ঘাতক। পরে একটি বড় পাথর দিয়ে মাথায় আঘাত করে সে। এতে মুসার মাথা থেঁতলে যায়। পরবর্তীতে শিশু চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গিয়ে ঘাতককে আটক করেন। এরপর স্থানীয়রা শিশুকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। শিশুটির অবস্থা অবনিত হলে সেখান থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে (শিশুকে) মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘পৌর শহরে ৪ বছরের শিশুর মাথা থেঁতলে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি পাশের একটি বাড়ির সিসি ক্যামেরায় ধারন হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু বলা যাবে না।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..