সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরান থানার বটেশ্বর বাজার এলাকা থেকে ভুয়া পাসপোর্ট ও ভিসাধারী দুই প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব-৯।
রোববার (২২ নভেম্বর) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড সিলেটের শাহপরান থানার বটেশ্বর বাজার এলাকা থেকে ভুয়া পাসপোর্ট ও ভিসাধারী দুই প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১টি বিমান টিকেট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় রুপি ৪৩২০/- , নগদ বাংলাদেশি ১৩০০ টাকা, মোবাইল ২টি, ২টি সিম জব্দ করা হয়। মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত দুই নাইজেরিয়ান নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd