মাদকদ্রব্য রাখায় স্বামীসহ অভিনেত্রী গ্রেফতার

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

মাদকদ্রব্য রাখায় স্বামীসহ অভিনেত্রী গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : বাড়িতে মাদক রাখার দায়ে গ্রেফতার হলেন বলিউডের বিখ্যাত কমেডিয়ান, অভিনেত্রী ও সঞ্চালক ভারতী সিং। গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকেও। শনিবার (২১ নভেম্বর) তাঁদের তুলে নিয়ে যান ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) সদস্যরা।

শনিবারই বিভিন্ন সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আন্ধেরির আবাসন থেকে ভারতী সিংকে একটি লাল মার্সিডিজে এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে সাদা অ্যাম্বাসাডরে তুলে নিয়ে যাচ্ছে এনসিবির কর্তারা। যদিও তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করেন ভারতী সিং।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে একই কথা জানান। তিনি বলেন, ‘মাদকদ্রব্য রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী সিং এবং তাঁর স্বামীকে আটক করা হয়েছে।’ এর আগে এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী সিং ও তাঁর স্বামীর নাম প্রকাশ পায়। এরপর শনিবার সকালে তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে মাদক উদ্ধার হয়।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর বলিউডের সঙ্গে মাদক যোগের কথা উঠে আসে। সামনে আসে একের পর এক তারকার নাম। সম্প্রতি মাদককাণ্ডে অভিনেতা অর্জুন রামপাল ও প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলাকেও।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..