সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা” এ শ্লোগানে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জায়গা পরিদর্শন করলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
শনিবার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ কাজের জন্য খাস জমিগুলো সরেজমিনে পরিদর্শন করেন নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd