সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আম্বরখানা-সালুটিকর শাখার শ্রমিক নেতা নাম্বার বিহীন সিএনজির টোকেন বাণিজ্যের মূলহোতা আবুল হোসেন খাঁন দীর্ঘ দিন থেকে অবৈধ সিএনজি থেকে লাখ লাখ টাকা আদায় করে তিনি এখন আঙ্গুল ফুলে কলা গাছ। এই আবুলের টোকেন বাণিজ্যে অতিষ্ট সিএনজি মালিকরা। মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নাম্বার বিহীন সিএনজির বিরুদ্ধে কঠোর হওয়ায় আবুল এখন দিশেহারা। এছাড়া সামনে সিলেট জেলা অটোরিকশা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-৭০৭অন্তর্ভুক্ত আমম্বখানা- সালুটিকর শাখার আওতাধীন সালুটিকর স্টপীজ কমিটির দ্বি -বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে আবুল হোসেন খাঁন সভাপতি পার্থী। একদিকে ভোট অন্যদিকে টোকেন বাণিজ্য বন্ধ হওয়ার পথে। যার ফলে আবুল কিছু সাংবাদিক সাথে নিয়ে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে চলেছেন। আর এই সাংবাদিকরাই আবুলের সাফাই মিডিয়াতে প্রকাশ করছে। সিলেটের টোকেন বাণিজ্যের গড ফাদার আবুলের অটল সম্পদের তথ্য সংগ্রহ করতে দুদকসহ প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন সিলেটের সচেতন মহল।
উল্লেখ্য: সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন চট্র-৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা-সালুটিকর শাখা সভাপতি আবুল হোসেন খাঁন এর টোকেন বাণিজ্য বন্ধ হওয়াতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সহযোগিতা চাইলেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টায় স্থানীয় তোয়াকুল বাজার মাঠে আয়োজিত সিলেট জেলা অটোরিকশা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-৭০৭অন্তর্ভুক্ত আমম্বখানা- সালুটিকর শাখার আওতাধীন সালুটিকর স্টপীজ কমিটির দ্বি -বার্ষিক নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন তোয়াকুল স্টপীজের সহ সভাপতি আব্দুল করিম। শ্রমিক নেতা শীতেশ দাসের পরিচালনায় শুভেচ্ছা বওব্য রাখেন, তোয়াকুল স্টপীজের সভাপতি জনাব আব্দুল মুনিম। সাবেক সভাপতি নিয়াজ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সহসভাপতি নাছির উদ্দীন নওশাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান,উপদেষ্টা ইউপি সদস্য সালুটিকর স্টোপেজে কমিটির উপদেষ্টা আজির উদ্দিন, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পদক শামীম আহমদ, সালুটিকর স্টোপেজে কমিটিতে নির্বাচনে পদপ্রার্থীদের মধ্যে মোঃ আব্দুল লতিব,লাহিন মিয়া, হেলাল আহমদ, মনজুর আহমদ, সামছুউদ্দিন,সালাম মিয়, জাকির হোসেন, মতিউর রহমান, আজাদ হোসেন, আনসার আলী, সুমন আহমদ, লেবু মিয়া,আজাদ মিয়া, আব্দুল মজিদ,মানিক মিয়া,জুয়েল আহমদ, রুবেল আহমদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা, তাজ উদ্দিন, বিশেষ ইউপি সদস্য মর্তুজ আলী উপজেলা ছাএলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd