সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থেকে দুইশত পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতাকাল সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে আট ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন জাফলং মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুইশত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (২০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাজ্জাদ গোয়াইনঘাট থানাধীন উত্তর মোহম্মদপুর সাকিনের আব্দুর রশিদ এর ছেলে। এ ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি,ডিবি (উত্তর) সাইফুল আলম জানান মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে জাফলং থেকে দুইশত পিছ ইয়াবাসহ একজন কে গ্রেফতার করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd