রায়হান হত্যা: নজরদাররিতে সিলেট জেলা পরিষদ সদস্য হেনা

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

রায়হান হত্যা: নজরদাররিতে সিলেট জেলা পরিষদ সদস্য হেনা

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা। বাড়ি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মাজরগাঁওয়ে। রায়হানের হত্যাকারী পুলিশের এসআই আকবর ভুইয়া ও পলাতক সাংবাদিক নোমানের ঘনিষ্ট বান্ধবী এবং আকবর ভুইয়াকে ভারতে পালাতে সহায়তাকারী।

হেনার বাড়িতে রেখে নোমান হেনার স্বামী হেলাল ও গ্রমের বরমসিদ্ধিপুর পাড়ার মাদক ব্যবসায়ী আরেক হেলাল মিলে আকবরকে গত ১৪ অক্টোবর ভারতের মেঘালয়া রাজ্যে পাঠায়। এর পর থেকে প্রধান কারিগর নোমান আত্মগোপনে ও মাদক ব্যবসায়ী হেলাল একটি মামলায় কারাগারে থাকলেও হেনা ও তার স্বামী হেলাল দেশেই রয়েছেন।

সম্প্রতি জেলা পরিষদ মেম্বার ওই তামান্না আক্তার হেনা,তার স্বামী হেলাল ও তাদের ভাগ্না শাহীন এই তিন জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার করা হয় নি। তবে হেনা ও তার স্বামী হেলাল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ খবরে জানা গেছে হেনা গ্রামের বাড়ি ও সিলেট নগরীর বাসা ছেড়ে গোলাপগঞ্জে জেলা পরিষদের আরেক মহিলা মেম্বারের বাড়িতে লুকিয়ে রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..