সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। র্যাব ডিজি নিজেই আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘শারীরিকভাবে অসুস্থবোধ করায় আমি নমুনা পরীক্ষা করাই। গতকাল নমুনা পরীক্ষার ফলাফলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পরই আমি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।’
র্যাব ডিজি বলেন, ‘এখন কিছুটা সুস্থবোধ করছি। হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা করাচ্ছি। যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd