সিলেটের সাথে ফের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

সিলেটের সাথে ফের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ক্রাইম সিলেট ডেস্ক :: মৌলভীবাজারে কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি ভাটেরা বাজার এলাকায় এলাকায় মালবাহি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম।

তিনি জানান, বুধবার বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বন্ধ থাকা ভাটেরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আরেকটি ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।

এ্ররআগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..