মন্ত্রী ইমরান ও তাঁর সহধর্মীনির সুস্থতা কামনায় গোয়াইনঘাটে পুলিশের মিলাদ-দোয়া

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

মন্ত্রী ইমরান ও তাঁর সহধর্মীনির সুস্থতা কামনায় গোয়াইনঘাটে পুলিশের মিলাদ-দোয়া

গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তাঁর স্ত্রী সাবেক প্রোভিসি (ঢাবি) ড. নাসরিন আহমদ করোনা ভাইরাস থেকে দ্রুত সুস্ততা কামনায় গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমআ থানা মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেল মোঃ নজরুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, থানার এসআই মোঃ আব্দুল মান্নান, এসআই আতিকুজ্জামান জুনেল, এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, এসআই আব্দুল আহাদ, এএসআই সুফিয়ান আহমদ, কনস্টেবল কামাল হোসেন প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..