সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাদ্রাসার শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় র্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। গত শনিবার (৩ অক্টোবর) জালালাবাদ থানায় মামলটি (নম্বর-৬) দায়ের করেন ধর্ষিত শিশুর পিতা।
এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাতে শিশুটি তার ভাইয়ের বন্ধু জনির অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিল। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার রুম্মান আহমদ (২৬) জনির বাড়িতে এসে শিশুটির মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd