সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফরিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফলিদ আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে। এতে আহতরা হলেন- একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)।
জানা গেছে, মোটরসাইকেলে করে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে প্রবেশের আগে সড়ক বিভাজকের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনজন। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আহত আলী ও রাশেদুল ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd