সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আটক ও মুক্তির বিষয়ে মুখ খুলেছেন তার স্ত্রী মারিয়া আক্তার লুনা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টোরোডে ডিবি কার্যালয়ে যান ভিপি নুরের স্ত্রী। এসময় তিনি নুরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
এর আগে শাহবাগের বিক্ষোভ এর পর নুরসহ সাত জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তবে কিছুক্ষন পর ভিপি নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। ডিবি কার্যলয়ে নুরের স্ত্রী বলেন, নুর পরিস্থিতির শিকার, নুরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।
এদিকে ডিবি রমনার ডিসি এইচ এম আজিমুল হক বলেন গণমাখদ্যকে জানিয়েছেন, হাঁপানির সমস্যার কারনে ঢাকা মেডিকেলে নুরুকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।
অন্যদিকে যতক্ষণ পর্যন্ত নুরকে ছাড়া না হবে ততক্ষণ পর্যন্ত ডিবি কার্যালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার আন্দোলন পরিষদ
উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd