সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার সামাজিক কবরস্থান রক্ষার দাবীতে জৈন্তাপুরে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচী পালন করে মৌজার সর্বস্থরের জনসাধারণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসামপাড়া এলাকার সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির ডাকে সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন ভূমি অধিগ্রহনের নকশা পরিবর্তন করে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে জৈন্তাপুর আসামপাড়া এলাকায় শান্তিপূর্ণ ভাবে মানব বন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসি। মানব বন্ধন কর্মসূচী চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সাইফুল ইসলাম বাবু’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ২নং জৈন্তাপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা মিরন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী, সাবেক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধক্ষ্য আবু সুফিয়ান বেলাল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- জৈন্তাপুর উপজেলার সর্ববৃহত সামাজিক কবরস্থান আসামপাড়া কবরস্থান। এই কবরস্থানে শায়িত আছেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রায় ২০জনের অধিক সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পূর্ব হতে এই জায়গা কবরস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সরকার জনসাধারনের চলাচলের এবং ব্যবসা বানিজ্য সুবিধার্থে সিলেট-তামাবিল মহাসড়কটি চারলেন সড়কে উন্নিত করে। যার ফলে চারলেন মহাসড়কের পূরো নকশাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত গণকবর সহ অত্রাঞ্চলের ৮ মৌজার কয়েক লক্ষ্য মৃত ব্যক্তির কবরস্থানের উপর দিয়ে নকশা তৈরী করে ভূমি অধিগ্রহনের কার্যক্রম নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন কাজে আমাদের কোন বাঁধা নেই, আমরাও চাই সিলেট-তামাবিল মহাসড়ক দ্রুত বাস্তবায়ন করা হউক। কিন্তু ঐহিত্যবাহী আসামপাড়া মসজিদ ও সামাজিক কবরস্থানের ভূমি বাদ দিয়ে রাস্তা বিপরীত পার্শ্বে অধিগ্রহন করার জন্য জোর দাবী জানাই। আমরা প্রাণ দিয়ে হলেও ঐতিহ্যবাহী কবরস্থানটি রক্ষায় আজ এই শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচী পালন করেছি। ইতোমধ্যে আমরা সিলেট জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সড়ক ও জনপথ বিভাগ সিলেট, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির কছে লিখিত ভাবে আবেদন করেছি। আমাদের এই শান্তিপূর্ণ মানব বন্ধন পালন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের কবরস্থান রক্ষা করে চারলেন সড়ক নির্মাণ করা হউক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd