সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সম্প্রতি প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। সেরকমই এক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
প্রতারক চক্রটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী হিসেবে কাজ করে আসছিলো বলে জানিয়েছে র্যাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র্যাব -৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর মোল্লা সুপার মার্কেটের ৩য় তলায় “নিউজ টিভি বাংলা” নামক অনলাইনভিত্তিক চ্যানেলের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. দিদারুল ইসলাম (৩৫), ওয়াসিম মন্ডল (৩০), মাহমুদা জেসমিন রিতা (২০), আছমা আক্তার রিতু (৩২)। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠান নিউজ টিভি বাংলার আইডি কার্ডসহ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখান থেকে নব্বই হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া চ্যানেল “নিউজ টিভি বাংলা” এর মাধ্যমে চাকরির প্রলোভনের মাধ্যমে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র্যাব-৪ জানিয়েছে ভবিষ্যতে এমন অসাধু চক্রের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd