সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব তোয়াকুল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগের আলোকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় ভুক্তভোগী শিক্ষার্থী, পূর্ব তোয়াকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকদের নিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের কার্যালয়ে উভয়পক্ষের শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
শুনানি কার্যক্রমে প্রতীয়মান হয়, পূর্ব তোয়াকুল উচ্চবিদ্যালয়ের নথিপত্রসহ সম্পত্তি ও দায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়নি এবং এ কারণেই এ ধরনের জালিয়াতি কার্যক্রম প্রায়শই সংগঠিত হয়। যার ফলে আগামী দুই কার্যদিবসের মধ্যে মধ্যে বিদ্যালয়ের সকল নথিপত্র, সম্পত্তি ও দায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বিধিমতে হস্তান্তরপূর্বক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, যথাযথ তদারকির অভাবে গোয়াইনঘাট উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযুক্ত বিদ্যালয়ের মধ্যে অন্যতম হচ্ছে পুর্ব তোয়াকুল উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি কার্যক্রমে সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষক আব্দুল মান্নানের ব্যক্তিগত মোবাইল জব্দ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd