সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে পিকাপ ভর্তি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়িসহ এক চোরকারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ১২ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবির একটি টিম কানাইঘাট থানাধীন চতুল বাজার এলাকায় অভিযানে চেকপোস্ট পরিচালনা করে একটি টাটা পিকাপ তল্লাশী করে ১,২৬,০০০ (এক লক্ষ ছাব্বিশ হাজার) শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি উদ্ধার করে। এ সময় পিকাপ চালক চোরাকারবারি মো: এখলাছুর রহমান (২৬) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এখলাছুর জৈন্তাপুর থানাধীন সরুখেল সাকিনের জালাল উদ্দিনের ছেলে।এসময় চোরাচালনের সাথে জড়িত অন্যান্য আসামীরা গাড়ি থামানোর পূর্বেই দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়। নাসির বিড়ি সহ উদ্ধারকৃত চোরাচালানের আনুমানিক মূল্য ১২,৫০,০০০/- (বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, সিলেট জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে মাদক এবং ভারতীয় পন্য পরিবহন বন্ধ করতে পুলিশ সুপার মহোদয় ডিবি সহ থানা পুলিশ কে বিশেষ নির্দেশনা দিয়েছে। এরই প্রেক্ষিতে গতরাতে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির চালান সহ একজন কে গ্রেফতার করেছে ডিবি। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd