সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানা পুলিশ ঢাকার সূত্রাপুর থেকে অপহৃত কিশোরী (১৬) উদ্ধার করেছে। এসময় পুলিশ ইমরান মিলকি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন আব্দুল্লাপুর এলাকার মনির হোসেন বাদল মিলকির ছেলে।
বর্তমানে সে ঢাকার সূত্রাপুর থানাধীন ২০/এ তনুগঞ্জ লেন কাঠেরপুর এলাকায় বসবাস করে আসছে। সোমবার (২৪ আগস্ট) জালালাবাদ থানা পুলিশ গ্রেফতারকৃত মিলকিকে আপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে রবিবার (২৩ আগস্ট) জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি জানান, পুলিশ গ্রেফতারকৃত অপহরণকারী মিলকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে আর উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd