সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা ২০-২৫ যাত্রী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসা মাত্র সামনে থাকা একটি মাইক্রোবাস গাড়ি হঠাৎ ব্রেক করে। এ সময় মাইক্রোবাসকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
বাসের চালক সাব্বির আহমদ বলেন, বাসটি সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রামের আসা মাত্র সামনে থাকা একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ করতে খাদে পড়ে যায়। এই মাক্রোবাসের সামনে একটি একটি ভ্যান বাঁশ বহন করছিল। এজন্য মাক্রোবাসটি হঠাৎ ব্রেক করেছিল। বাসে থাকা কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মামুনের যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে দুর্ঘটনার কোনও নিহতের ঘটনা ঘটেনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd