সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পাঁচ নারী ও পুরুষসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে আটক করে। পুলিশ জানিয়েছে, লালবাজারস্থ নিউ জননী গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই গেস্ট হাউজের ম্যানেজার, সুনামগঞ্জের সদর থানার সিকারকান্দি গ্রামের রুমান আহমদ (২২), এনামুল হক (২১) সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণবাঘা গ্রামের আব্দুর রহিম (২৫), গেস্ট হাউজের কর্মচারী মো. সাজু (১৮)। আটককৃত অপরজন মহিলা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd