গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

গোয়াইনঘাটে মাস্ক না পরায় ৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মুখে মাস্ক না পরার অপরাধে ১৯ টি মামলায় ৩৬ জন পথচারীকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টার দিকে সালুটিকর – গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট সরকারি কলেজের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) একে এম নুর হোসেন নির্ঝর। এ সময় শতাধিক শিশু, কিশোর ও নারী-পুরুষের মাঝে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আমাদের এই অভিযান আব্যহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..