সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় কড়ইয়া ইউনিয়নের বড় হায়াৎপুর গ্রামের পূর্ব পাশের বিলের মাঝখান থেকে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রী কামরুন্নাহার মিশুর (১৪) লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। মিশু বড় হায়াৎপুর গ্রামের আবু হানিফের কন্যা। সে স্থানীয় চাঁদপুর এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
মিশুর পরিবারের সদস্যরা জানান, মিশু গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে বাড়ির পাশে গরুর ঘাস কাটতে যায়। সন্ধ্যা হয়ে এলেও মিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু তার কোথাও তার হদিস পাওয়া যায়নি। পরে মিশুর মামা ইকবাল হোসেন মিশুকে না পাওয়ার বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ রবিবার বিকেলে মিশুর লাশ উক্ত বিলের মাঝে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিশুর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত মিশুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েদের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd