সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম জাফলং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিতারাই এলাকা থেকে ইসলামপুর পশ্চিমপাড়া গ্রামের ওহিদ মিয়ার ছেলে ইয়াকুব আলী ও আলম নগড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জমসেদ আলীকে ২৩ (তেইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
ইয়াবাসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন ঈদের আনন্দের মাঝেও থেমে নেই টীম গোয়াইনঘাটের কার্যক্রম। মাদক মুক্ত গোয়াইনঘাট গড়তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd