সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিকোনা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া (৪৫) ও একই ইউনিয়নের মোল্লারচক গ্রামের ললাই মিয়ার ছেলে আল আমিন (১৯)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৩৫, তারিখ-২৮/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd