সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, সাপ আটক

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, সাপ আটক

ক্রাইম সিলেট ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু। ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান। নিহত কোহিনূর বেগম (৫০) ওই গ্রামের হবিবর রহমানের স্ত্রী।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান, সকালে কোহিনুর বেগম হাঁসের খোয়ার থেকে ডিম সংগ্রহ করছিলেন।

“এ সময় খোয়ারের সামনে থাকা একটি গর্ত থেকে ওঠে আসা একটি বিষধর সাপ কোহিনুর বেগমের পায়ে দংশন করে।”
চেয়ারম্যান বলেন, গুরুতর অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পাশে এনায়েতপুর গ্রামের ‘ওঝা’ আবু ছালেক মিয়া ঘটনাস্থলে গিয়ে গর্তটি খুঁড়ে একটি ‘গোখরা’ সাপ ধরেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..