সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দুই ল্যাবে একদিনে আরও ১১১ করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৭৩ জনের এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। সবমিলিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার এক জনে।
মঙ্গলবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে সিলেট জেলায় ৫৬ জন, হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ৯ জন। অন্যদিকে শাবিপ্রবির ল্যাবে শনাক্ত হওয়া ৩৮ জনের সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১৬ জন রয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ওসমানীর তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার এই ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এদিন মোট ২২০ টি নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।
এছাড়া সিলেটের জেলার ৯৬ জন শনাক্তের তথ্য জানিয়ে তিনি বলেন, ৩৫ জন সিলেট নগর ও সদর উপজেলার, গোলাপগঞ্জ উপজেলায় ৫ জন, বিশ্বনাথ উপজেলায় ৪ জন, কানাইঘাট উপজেলায় ৩ জন, কোম্পানিগঞ্জ উপজেলায় ৩ জন, জকিগঞ্জ উপজেলায় ২ জন, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।
এদিকে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে ১৬৩ টি নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন ও সিলেটের ২২ জন রোগী রয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৫৩ টি ও সিলেটের ১১০ টি নমুনা মিলে মোট ১৬৩ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে এই ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd