কানাইঘাট বাজারে প্লাবিত, বিপদসীমার ৭৯ সে. মি উপরে সুরমার পানি প্রবাহিত

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

কানাইঘাট বাজারে প্লাবিত, বিপদসীমার ৭৯ সে. মি উপরে সুরমার পানি প্রবাহিত

কানাইঘাট প্রতিনিধি :: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আজ সকালে কানাইঘাট বাজারে বন্যার পানি ঢুকে পড়েছে। পুণরায় লোভা ও সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পৌরসভা সহ উপজেলার নিম্নাঞ্চলগুলো আবারো বানের পানিতে তলিয়ে গেছে। এতে করে অনেক মংস্য খামার, আমন ধানের বীজতলা পুরোপুরি ভাবে পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোর অনেক গ্রামীণ রাস্তা-ঘাট, মৎস্য খামার বানের পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি শত শত বাড়ি-ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি।

হঠাৎ করে বন্যা দেখা দেয়ায় নদী তীরবর্তী মানুষজন পড়েছেন দুশ্চিন্তায়। এভাবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল অব্যাহত থাকলে কানাইঘাটে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে কানাইঘাট সুরমা নদীর পানি বিপদসীমার ৭৯ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি বোর্ডের গেজ লিডার ফেরদৌসী আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কানাইঘাট বাজার সহ উপজেলার নিম্নাঞ্চলে বানের পানি ঢুকে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যার সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..