উত্তর সিলেটের সীমান্তিক জনপদগুলোতে লাখো মানুষ পানি বন্দী

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

উত্তর সিলেটের সীমান্তিক জনপদগুলোতে লাখো মানুষ পানি বন্দী

দিবা-নিশি :: উত্তর সিলেটের সিমান্তীক জনপদগুলো গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর চতুর্থবারের বন্যার সর্বগ্রাসী মরণ ছোবলে চরম ভোগান্তি ও সাধারণ সীমাহীন দুর্ভোগের মধ্যে কালযাপন করে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

বারংবার অকাল বন্যার তান্ডবে লাখো মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন।সাথে সাথে স্থানীয় কৃষকরা গৃহপালিত জীবজন্তু নিয়ে এক মহা সংকটাপন্ন সময় অতিক্রান্ত করছেন।

একের পর এক পাহাড় থেকে নেমে আসা ঢলের আকষ্মিক বন্যায় স্থানীয়দের মেরুদন্ড সম্পূর্ণরুপে ভেঙ্গে পড়েছে। গেয়াইনঘাটের সাথে জেলা সদর সহ অভ্যন্তরিন যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চতুর্থ ধপা বন্যায় আক্রান্ত পানি বন্দী বানবাসী মানুষের কাছে কোন সরকারি সাহায্য সামগ্রী পৌছেনি বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সদরে নৌচলাচল করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিগত ২০০৪ এর বন্যার ন্যায় মারাত্মক রূপ ধারন করার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

জরুরী ভাবে সরকারের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা বানবাসী মানুষের পাশে এগিয়ে না আসলে মানবিক বিপর্যের আসংখ্যা করছেন বিজ্ঞজনেরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..