সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতোয়ালী থানা পুলিশের একটি দল। অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এরা সবাই জুয়াড়ি বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাটের পূর্ননগর গ্রামের ফারুক মিয়া (৩৫), কানাইঘাটের সুরইঘাট নয়াগ্রামের (বর্তমানে মিরাবাজারে মৌসুমী-৭৭নং বাসা) জমির আহমদ লিটন (৪২), জগন্নাথপুরের কলকলিয়া গ্রামের (বর্তমানে বনকলাপাড়ায় ৪২/২২নং বাসা) শমসের উদ্দিন আহমদ আহমদ (৫২), বিয়ানীবাজারের উলাঘাটের (বর্তমানে বালুচর) সাইফুর রহমান (৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাইয়ের আফাস মিয়া (৩০)।
আজ মঙ্গলবার বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, পাঁচ জুয়াড়িকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতেে প্ররণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd