সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ১১৪ জনের করোনা শনাক্ত হয়। এদিন মোট মোট ১৬৬ টি নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) শাবির ল্যাবে ১৬৫ টি নমুনা পরীক্ষায় এই ৩৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন ও সিলেটের ১৯ জন রোগী রয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৭ টি ও সিলেটের ৯৮ টি নমুনা মিলে মোট ১৬৫ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে এই ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd