গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল সহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল সহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার :: মাদক বিরোধী চলামান অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ এবং ফেনসিডিল চার জন কে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতকাল রবিবার (১৯ জুলাই) গোয়াইনঘাট থানার এসআই মাছুম আলম অভিযান পরিচালনা করিয়া নয়াবস্তি এলাকার মাদক ব্যবসায়ী মফিজ মিয়া (৪৫) পিতা-মোঃ বেনু মিয়া,এবং ফরিদ মিয়া (৪০) পিতা-মৃত আফজ উদ্দিন দ্বয়কে ০৭ (সাত) বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে।
অপর এক অভিযানে সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়া অভিযান পরিচালনা করিয়া গোয়াইনঘাট থানার লামাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মোঃ কালা মিয়া (৩০) পিতা-মৃত আলকাছ মিয়া কে ০৬ (ছয়) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
এছাড়া গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মন্নান অভিযান পরিচালনা করিয়া মামার দোকান এলাকার মাদক ব্যবসায়ী রাজন আহমেদ (৩০) পিতা-মৃত মনা মিয়া ওরফে লম্বা মনা কে ০২ (দুই) বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গোয়াইনঘাট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে অপর এক আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান,পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে সিলেট জেলা কে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাটে পৃথক অভিযানে মদ এবং ফেনসিডিল সহ চারজন এবং গ্রেফতারী পরোয়ানা মূলে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..