সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই পেশাদার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাঁধন পাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের এক নৈশকোচে তল্লাশি করে। বাসে থাকা যাত্রী দিনাজপুর কোতোয়ালি থানার বড়গ্রাম চিলাহাটিপাড়ার মৃত হাসেন আলী শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী নাজমুন্নাহারকে (৩০) আটক করে। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে নাজমুন্নাহারের শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাঁরা দীর্ঘদিন ধরে ‘ফেনসিডিল দম্পতি’ হিসেবে ব্যবসা করে আসছিল।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী। শফিকুলের বিরুদ্ধে ঢাকার আদালতে আরো একটি মাদকের মামলা বিচারাধীন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd