সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার চারিকাটা ইউনিয়নের মনতৈল ব্রিজের পশ্চিম পাশে একটি মৎস্য খামারের পাশের টং ঘর হতে ৬ জুয়াড়ি ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৬ হাজার ৩ শত দুই টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার মামলা নং-১১।
আটককৃতরা হলেন- ভিত্রিখেল পূর্ব গ্রামের মৃত মনফর আলী মনাই মিয়ার ছেলে আব্দুস শুক্কুর (৩৫), ভিত্রিখেল পূর্ব গ্রামের রহমত উল্লাহর ছেলে আমিনুল ইসলাম (৩৬), ভিত্রিখেল পশ্চিম গ্রামের মৃত মছব্বির আলী কনাই মিয়ার ছেলে মো. রুহুল আমীন (৩৬), ভিত্রিখেল পূর্ব গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে হোসন আহমদ (৫০), ভিত্রিখেল পূর্ব গ্রামের আব্দুর রহমান বাটুলের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), ভিত্রিখেল পূর্ব গ্রামের আইয়ূব আলীর ছেলে ফখরুল (৩৮)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক ৬ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd