সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ কছন আলী (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামি উপজেলার দত্তরাইল গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd