সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদকের ছোবলে পড়ে যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। দেশ ও জাতিকে রক্ষা করতে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ যুদ্ধ ঘোষণা করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
শনিবার সালুটিকরস্থ নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, নন্দীরগাওঁ, তোয়াকুল, রুস্তুমপুর, লেঙ্গুড়া ও পশ্চিম জাফলং ইউনিয়নকে শতভাগ মাদক মুক্ত এলাকা করতে পরিকল্পনা গ্রহন করেন। মাদক কারবারিদের তথ্য ম্যাসেঞ্জার,হোয়াটসঅ্যাপে দিয়ে সহযোগিতা করতে এলাকার মানুষষের প্রতি আহবানও জানান থানার ওসি আব্দুল আহাদ। এ ক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, এসআই খালেদ আহমদ, এএসআই মহি উদ্দিন, ইউপি সদস্য মো. আজির উদ্দিন, মো. নিজাম উদ্দিন, ইব্রাহীম আলী, মক্তার হোসেন, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক সভাপতি মো. আপ্তাব মিয়া, ব্যাবসায়ী আরিফ মাহমুদ শাহীন, মোস্তাক আহমদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd