সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরী থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) টিলাগড় কল্যাণপুর এলাকার প্রবেশ মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আলা উদ্দিন ওরফে আলাই (৫০) সিলেটের টিলাগড়ের প্রয়াত আ. সাত্তারের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসায়ী এবং এলাকার মাদকসেবীদের নিকট খুচরা হিসেবে গাঁজা বিক্রি করে থাকে।
এসআই মো. মাহাবুর আলম মন্ডল শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd