সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কদমতলী থেকে হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৭ জুলাই) র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা মামলার পলাতক আসামী ওমর খইয়াম সাওগন ওরফে সেজুল (২৫) দক্ষিণ সুরমা থানাধীন ঝালোপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) ও রাতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার র্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)’র আভিযানিক দল।
মামলাটি তদন্তাধীন হওয়ায় গ্রেপ্তারকৃত সেজুলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd