সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা :: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রণোদনা উপহার ২৫০০ টাকা করে উপকারভোগী শ্রমিকদের মধ্যে বন্টনের লক্ষ্যে পশ্চিম গোয়াইনঘাট ট্রাক শ্রমিক ইউনিয়নের সংরক্ষিত প্রণোদনার নামগুলো সঠিক ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার যাচাই বাছাই লক্ষ্যে আজ সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম গোয়াইনঘাট এর প্রধান কার্যালয়ে বেলা ৩’০০ ঘটিকার সময় ০৭ নং নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, শ্রমিক ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমানকে নিয়ে এক মতবিনিময় সভা করেন।
কোন শ্রমিক যাতে বিভ্রান্তির শিকার না হয়, ন্যাশনাল আইডি কার্ডের নিমিত্তে নেহায়েৎ ও উপযুক্ত শ্রমিক প্রধানমন্ত্রীর প্রণোদনা ২৫০০’০০ আড়াই হাজার টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয় তাও আলোচনায় আসে।
সভায় আরো উপস্থিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ কামাল হোসেন শ্রমিক ইউনিয়নের সদস্য আলিমুদ্দিন প্রমুখ।
সভায় সকলে স্বচ্ছতার বহিঃপ্রকাশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মাননীয় ইমরান আহমদ মহোধয়ের প্রতি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd